ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ১২ নভেম্বর ২০২০

ঢাকা-১৮ উপনির্বাচন: নৌকা প্রার্থী হাবিবের জয়

হাবিব হাসান

হাবিব হাসান

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫৩৬৯ ভোট।

বৃহস্পতিবার রাতে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। এ উপনির্বাচনে ভোট পড়েছে মোট ১৪ দশমিক ১৮ শতাংশ। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন ভোটাররা। ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছয় প্রার্থী।

তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়