ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১৩ নভেম্বর ২০২০

বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে কম : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে কম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনঘনত্বে বিশ্বে বাংলাদেশের হার এত বেশি- তারপরও আমাদের দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ হার সবচেয়ে কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এ অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ দাবি করেন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আজ বিপর্যস্ত সারাবিশ্ব। আমাদের দেশে করোনা সংক্রমণ চলছে। তাই সকলকে বলব- বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে ছয় হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়