নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৭, ১৩ নভেম্বর ২০২০
রাজধানীতে বাসে আগুন: ১৫০ জনকে আসামী করে ৬ মামলা
সংগৃহীত
রাজধানী ঢাকায় একদিনে ১০ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় ১৫০ জনকে আসামী করে ছয়টি মামলা হয়েছে। এরই মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ এবং পল্টন থানায় দুটি করে মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ইতোমধ্যে আসামিদের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে উত্তরার আজমপুরে যাত্রীবাহী আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
কে বা কারা লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও পুলিশ বলছে, উপনির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশ্যেই গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























