নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ দেশের জনগণের জন্য রাজনীতি করে: সেতুমন্ত্রী
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সেতু ও সড়ক মন্ত্রী বলেছেন, গত এক যুগে শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন অর্জন হয়েছে, তা আর কোনো সরকারের আমলেই হয়নি। আওয়ামী লীগ দেশের জনগণের জন্য রাজনীতি করে। দেশের মানুষই আওয়ামী লীগের মূল শক্তি। তারাই দলকে ক্ষমতার আসনে বসিয়েছে।
গতকালের দুই উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জিতলে নির্বাচন কমিশন ভালো। আর না জিতলে কারচুপি ও নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে তারা।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। তবে সিরাজগঞ্জে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।
শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসকল তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, গতকালের (বৃহস্পতিবার) নাশকতা প্রমাণ করে বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। বৈশ্বিক সংকটকালে তাদের ধারাবাহিক নাশকতা জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে। দেশের মানুষের জানমাল রক্ষায় কোনো নাশকতা সহ্য করা হবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না বলে নাশকতা সৃষ্টি করে। তাদের উদ্দেশ্য দেশের মানুষকে আগুনে পুড়িয়ে মেরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।
সেতুমন্ত্রী আরো বলেন, দেশের জনগণ বিএনপিকে ভোট দেয় না। মানুষ কী দেখে তাদের ভোট দেবে? দেশের মানুষ কোনো সন্ত্রাসী দলকে চায় না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























