ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১৩ নভেম্বর ২০২০

দেশে একদিনে ১৯ মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৭

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৯ জনের প্রাণহানি ঘটেছে। একইসাথে করোনা সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৭ জনকে।   

বর্তমানে দেশে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৯ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল  ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনে। 

গত ২৪ ঘণ্টায় ১১১ টি ল্যাবে ১৭ হাজার ১১২ টি নমুনা পরীক্ষা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এসকল তথ্য পাওয়া গেছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ১ হাজার ৫১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জনে।    

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়