নিজস্ব প্রতিবেদক
গভীর রাতে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। মারা যাওয়ার ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।
আজ (শুক্রবার) ভোরে ধানমন্ডি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃতের পরিবারের বরাত দিয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বৈদ্য জানান, ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ৬৯/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন আরনাজ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ১০তলা বাসাটির ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার স্বজনদের মাধ্যমে খবর পেয়ে বাসার নিচ থেকে ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, সে কি আত্মহত্যা করেছেন, নাকি অসাবধানতাবশত নিচে পড়ে মারা গেছে। ঘটনার কারণটি রহস্যজনক মনে হচ্ছে।
ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত স্বজনরা জানান, আরনাজের বাবা তাহমিদ আহমেদ আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক। সে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। কি কারণে এত রাতে বাসার ছাদে গিয়েছিল তা কেউ বলতে পারছে না। দুই বোনের মধ্যে আরনাজ ছিলেন বড়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























