নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকটে দ্বিগুণ ঝুঁকিতে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে এসডিজি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও মহামারির মধ্যেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে পড়েছে।
আজ (শুক্রবার) জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘করোনা ভাইরাস এবং এজেন্ডা ২০৩০’ শীর্ষক এ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্যে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী মহামারি মোকাবিলার বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারের (জিডিপির ৪.৩ শতাংশ) প্যাকেজ পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী করোনা মোকাবিলায় অর্থনীতি পুনরুদ্ধার ও সাড়াদান কর্মসূচির জন্য আরো বেশি টেকসই এবং স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে করোনা ভ্যাকসিন ও প্রতিরোধ সরঞ্জাম সরবরাহ নিশ্চিতে সবার প্রতি সমান সুযোগে জোর দেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























