নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ১৩ নভেম্বর ২০২০
শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
অনেক দিন বন্ধ থাকার পর নতুন করে শিক্ষার্থীদের ভিসার আবেদন নিতে যাচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভিসার আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য ১৫ নভেম্বর থেকে সময় দেয়া শুরু হবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস।
করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।
আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























