ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ১৩ নভেম্বর ২০২০

রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮ জন রিমান্ডে

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ১০ বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় করা মামলা করা হয়। এ ঘটনার সাথে জড়িত মোট ২৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন।

 এর মধ্যে শাহবাগ থানা দায়ের করা পৃথক দুই মামলায় ৬ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হযরত আলী, মঈনউদ্দিন, আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান ও সোহেল।

পল্টন থানার এক মামলায় ২ আসামি- আলিজা আল আহমেদ মিটু ও মেহেদী হাসান ইয়াছিনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আরেক মামলায় ৭ আসামি- এ কে ফজলুর বারী, আলতাফ হোসেন, নাঈম প্রধান, আলিফ মাহমুদ, হুমায়ুন রশীদ টুটুল, খন্দকার মাশুকুর রহমান ও রাশেদুজ্জামানের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মতিঝিল থানার এক মামলায় আবদুর রহমান তাহেরের ২ দিন এবং আরেক মামলায় জাকির হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বংশাল থানার এক মামলায় দুই আসামি সফিউদ্দিন আহমেদ সেন্টু ও মৃদু রহমান জনি ওরফে মোরশেদুর রহমান জনির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কলাবাগান থানার এক মামলায় ২ আসামি- মাহিফুর রহমান টিপু ও মাঈনউদ্দিন চৌধুরীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় ৪ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় ২ আসামি- মশিউর রহমান মসি ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় সোহেল মিয়া নামে এক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়