ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ নভেম্বর ২০২০

আগামী তিন দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

আজ সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়