আইনিউজ ডেস্ক
আপডেট: ২০:৫৭, ২৩ জানুয়ারি ২০২১
গণপরিবহনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ
সব গণপরিবহনে মাস্কের ব্যবহার নিশ্চিত করার আদেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি।
শনিবার (১৪ নভেম্বর) গণপরিবহন মালিক সংগঠনের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ আদেশ দেন।
চিঠিতে বলা হয়, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও স্বাভাবিক হয়নি। চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেও নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনও নানা উদ্যোগ গ্রহণ করেছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সব জেলা, শাখা ও ইউনিটে চলাচলকারী সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার করা একান্ত প্রয়োজন। কারণ একমাত্র মাস্ক ব্যবহারের মাধ্যমেই এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আপনাদের সমিতিভুক্ত সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশ দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’
আইনিউজ/হাসানাত কামাল
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























