ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ১৪ নভেম্বর ২০২০

জিন তদবিরের নামে অশ্লীল ভিডিও, ব্ল্যাকমেইলার রমেন গ্রেপ্তার

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

রাজধানীর কদমতলি থেকে রমেন হাওলাদার (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। তার বিরুদ্ধে জিন তদবিরের নামে নারীদের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার দিবাগত রাতে কদমতলি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় রমেনের ব্যবহৃত মোবাইল ও ফেসবুক আইডিসহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়। 

সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশানার মো. নাজমুল ইসলাম শনিবার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি-জমার ঝামেলা জিনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেওয়ার বিজ্ঞাপন প্রচার করে। এই জাতীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিশেষ করে নারীদেরকে আকৃষ্ট করে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো। পরে অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করত।

সাইবার অপরাধ তদন্ত বিভাগ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়