ঢাকা
আপডেট: ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০২০
দেশে সংক্রমণ কমায় টেস্টও কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বের বিভিন্ন দেশেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কিন্তু আমাদের দেশে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন আগের মতো আর টেস্ট করাতে আসছে না।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিল আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী এসময় ভ্যাকসিন বিষয়ে বলেন- আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণ করেছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজারজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো।
মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করাটা খুবই জরুরী। মাস্ক পরলে নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখতে পারবেন।
অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফৌজিয়া খান, উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























