আইনিউজ ডেস্ক
`বাংলাদেশের পাশে থাকবে বাইডেন সরকার`
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও তার সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার ফলশ্রুতিতে বাংলাদেশের সঙ্গে তাদের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে এসে শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুইদিনের সফরে রাজশাহী পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি বলেন, অনেক কাজের সুযোগও তৈরি হতে চলেছে। বাইডেন অত্যন্ত পরিপক্ব রাজনীতিবিদ। তার সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। সকল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকবে তার সরকার।
তিনি আরও বলেন, আমেরিকার নতুন সরকার মানবাধিকার ও জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। আমেরিকা সব সময় মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও বাইডেন সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা জলবায়ু নিয়ে কাজ করবেন। আমরা আশা করছি, বাইডেন দায়িত্ব নেয়ার পর বিশ্বে কোন ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সহায়তা করবে।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























