ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯, ১৪ নভেম্বর ২০২০

‘উপ-নির্বাচনে হেরে যাওয়ায় বিএনপি বাসে আগুন লাগিয়েছে’

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অভিযোগ করেছেন, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে হেরে যাওয়ায় বিএনপি রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার সৃষ্টি করেছে।

শনিবার রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে বলে শোনা গেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে, সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় এখন পর্যন্ত ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ২৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়