নিজস্ব প্রতিবেদক
‘কল সেন্টার খাতে ভালো বাংলা জানা মানুষের চাহিদা রয়েছে’
ফাইল ছবি
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,কল সেন্টার খাত শুধু ভালো ইংরেজি জানা লোকের জন্যই নয়, এ খাতে ভালো বাংলা জানা মানুষের প্রচুর চাহিদা রয়েছে। এক সময়ে আমরা ভাবতাম সারা দুনিয়াই ইংরেজি নির্ভর। কিন্তু এখনকার ও সামনের দুনিয়া হচ্ছে মাতৃভাষাকেন্দ্রিক।
শনিবার রাজধানীতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে কল সেন্টার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাক্কোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ১১টি মোবাইল কারখানায় দেশের শতকরা ৬০ ভাগ মোবাইল সেটের চাহিদা মেটাতে সক্ষম। বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে। আমরা আইওটি ডিভাইস রফতানি করছি।
ডাক মন্ত্রী বলেন, এতদিন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বাংলাদেশ ছিল আমদানি নির্ভর একটি দেশ। বাংলাদেশ এখন এই খাতের একটি রফতানি নির্ভর দেশে উন্নীত হয়েছে।
তিনি বলেন, প্রথম শিল্প বিপ্লব যুগ থেকে শুরু করে অদ্যাবধি শিল্প বাণিজ্যের বিকাশে ব্যাংক বড় ভূমিকা পালন করে আসছে। অর্জনগুলোকে আমরা ধরে রাখতে চাই।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























