নিজস্ব প্রতিবেদক
‘রাজস্ব আদায়ের সাথে নাগরিক সেবার মানও বৃদ্ধি করতে হবে’
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে শুধু রাজস্ব আদায় বৃদ্ধি করলেই হবে না, নাগরিক সেবার মানও বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নিবেন আর নাগরিক সুবিধা দেবেন না; এটা হতে পারে না।
সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে কোনোরকম বৈষম্য করা যাবে না। কারো থেকে বেশি, কারো থেকে কম-এমনটা করা যাবে না।
শনিবার কুমিল্লা ক্লাবে তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. তাজুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে খুব শিগগিরই সুপার ন্যাশনে পরিণত হবে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, জীবনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে কিন্তু থেমে থাকা যাবে না। নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান আরোহণ করে জীবনে নব দিগন্তের সূচনা করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সময়কে কাজে লাগাতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























