নিজস্ব প্রতিবেদক
জাতির পিতার প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার শপথ নিয়েছে যুবলীগ। সংগঠনে যুক্ত নতুনরাই মানুষের পাশে দাঁড়াবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে যুবলীগের কার্যনির্বাহী কমিটি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে। বাংলাদেশের জনগণের জন্য আদর্শের সংগঠন হবে যুবলীগ।
প্রসঙ্গত, সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে আওয়ামী যুবলীগ। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























