নিজস্ব প্রতিবেদক
আগামী মাসে পররাষ্ট্র সচিবের ভারত সফরে
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল শীর্ষ বৈঠকের বিষয়ে আলোচনার জন্য আগামী মাসে নয়া দিল্লী সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর দুই দেশের সরকার প্রধানের মধ্যে শীর্ষ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নরেন্দ্র মোদিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ ব্যক্তিগতভাবে উৎসবে যোগ দেয়ার জন্য ঢাকা আমন্ত্রণ জানিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে চলতি বছর ভারতের প্রধানমন্ত্রীর সফরের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে এই সফর বাতিল করা হয়েছিল।
ড. মোমেন বলেন, বাংলাদেশ এবং ভারত পরের বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে এবং আশা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এই উদযাপনের উদ্বোধনে যোগ দেবেন।
গত সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকের আগে ড. মোমেন ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় এখানে কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরে ভার্চুয়াল হাসিনা-মোদি শীর্ষ বৈঠককে ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে সফরের বিকল্প হিসেবে দেখা হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ৫ অক্টোবর নয়া দিল্লীতে সর্বশেষ দ্বিপক্ষীয় আলোচনা করেছিলেন। বর্তমানে বাংলাদেশ ও ভারত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে, যাকে উভয় দেশের নেতারা ‘সোনালি অধ্যায়’ এবং ‘দৃঢ়’ বলে অভিহিত করছেন।
বেশ কয়েক বার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘রক্তের সম্পর্ক’ বলে উল্লেখ করে বলেছেন, আমাদের বিজয় ভারতের জয়, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। কোনো কিছুই এই (বাংলাদেশ-ভারত) সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না।
নয়া দিল্লি এবং ঢাকা অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সংক্রান্ত অমীমাংসিত বিষয়ে আলোচনা করতে চলতি বছরে মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠক আয়োজনের অপেক্ষায় আছে। -বাসস
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























