ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ১৫ নভেম্বর ২০২০

হেফাজতের নতুন আমির বাবুনগরী

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন।  

রবিবার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়। 

এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী। 

প্রতিনিধি সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন নেতার নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়