ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ১৫ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব 

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আজ (রবিবার) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।

তিনি আরো বলেন, আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দু’জনেরই পজেটিভ এসেছে। রি-কনফার্ম হওয়ার জন্য পুলিশ হাসপাতালে দু’জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ নেই।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়