ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ১৫ নভেম্বর ২০২০

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রবিবার) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রতিভাবান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে অভিনয় জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া এ অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তিনি একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। সেই অসুস্থতা স্বভাবতই তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। ফলে কখনো উন্নতি কখনো অবনতি, এই দোলাচলেই পার হচ্ছিল হাসপাতাল-বন্দি সৌমিত্রর সময়। 

এছাড়াও একাধিক কো-মর্বিডিটি ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ফলে সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করে তার। তবুও প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রোপচারসহ নানাভাবে অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করে আসছিলেন চিকিৎসকরা। কিন্তু ব্যর্থ হলো সব চেষ্টা। ৪০ দিনের দীর্ঘ শারীরিক লড়াইয়ের পর হার মানলেন সৌমিত্র।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়