নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
ফাইল ছবি
ভোলার চরফ্যাশনে চাঞ্চল্যকর আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।
আজ (রবিবার) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ মো নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, চরফ্যাশনের ওসমানগঞ্জের ব্যবসায়ী আবদুর রশিদ মিয়াকে ২০১৩ সালের ৩০ মে রাতে নিজবাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই মু. হানিফ বাদী হয়ে ১৮ জনের নামে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- আবুল বাশার, নুর মোহাম্মদ, নোমান, সাহাবুদ্দিন, কাঞ্চন পাটোয়ারী, ছাদেক মাঝি, সিরাজ হাওলাদার, আবদুল হক, সামছু হাওলাদার, বাদশা, আবদুল জলিল, কাঞ্চন মিস্ত্রী, আলাউদ্দিন ও ফজলে করিম মুন্সি।
এ মামলার অপর চার আসামি ইউনুছ, এছাহাক, ইমান আলী ও আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















