নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৪, ১৫ নভেম্বর ২০২০
তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন- তিনি করোনায় আক্রান্ত নন
ফাইল ছবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ (রবিবার) বিকেলে তিনি দিনবদলবিডি.কমসহ দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোকে এ তথ্য জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ধ্যায় জানালেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ২ ঘণ্টা ছিলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন করোনা রিপোর্ট নেগেটিভ।
শনিবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয় আইইডিসিআর থেকে। একদিন পর রবিবার রাজারবাগ পুলিশ হাসপাতালের পরীক্ষায় তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বরাষ্ট্রমন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।
শরীফ মাহমুদ অপু আরো জানান, আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দু’জনেরই পজেটিভ এসেছে। রি-কনফার্ম হওয়ার জন্য পুলিশ হাসপাতালে দু’জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ নেই।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















