ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

বরিশাল সংবাদদাতা

প্রকাশিত: ২১:০২, ১৫ নভেম্বর ২০২০
আপডেট: ২১:০২, ১৫ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের সম্পত্তি লিখে দিলেন আওয়ামী লীগ নেতা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের সম্পত্তি লিখে দিলেন বরিশালের বানারীপাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামী। 

আজ (রবিবার) দুপুরে চাখার সাব-রেজিস্ট্রি অফিসে তিনি প্রধানমন্ত্রীকে পাঁচ শতক সম্পত্তি লিখে দেন। তার এ দলিলের পরিচিত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন।

বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠির সীমান্তবর্তী কাজলাহার গ্রামে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে সুখরঞ্জন ঘরামীর সম্পত্তি। সেখানে সম্প্রতি উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি স্থাপন করা হয়।

বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন এবং তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নির্দশন উপহার হিসেবে তিনি এ সম্পত্তি লিখে দিয়েছেন বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার তার দীর্ঘদিনের বাসনা। তিনি তার দেওয়া সম্পত্তির দলিল প্রধানমন্ত্রীর হাতে নিজে তুলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়