আইনিউজ ডেস্ক
চলে গেলেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুর ব্যাপারে জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ জানিয়েছেন, শওকত আলী কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়া রোগে ভুগছিলেন। এসব কারণে বেশ কিছুদিন ধরে সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিএমএইচে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এক নজরে শওকত আলী
শওকত আলীর জন্ম জন্ম ১৯৩৭ সালের ২৭ জানুয়ারি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দিঘিরপাড় গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং স্বাধীন বাংলা আন্দোলনে যুক্ত হন। ক্যাপ্টেন পদে চাকরিরত অবস্থায় ১৯৬৮ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন।
১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। আগরতলা মামলার ২৬ নম্বর অভিযুক্ত ছিলেন তিনি।
তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং মাদারীপুর-শরীয়তপুরে যুদ্ধ করেন। স্বাধীনতার পর সেনাবাহিনীতে পুনর্বহাল হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। অবসরের পর তিনি আওয়ামী লীগে যোগ দেন।
শওকত আলী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ছিলেন।
অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৪ সাল তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















