নিজস্ব প্রতিবেদন
সাবেক ডেপুটি স্পীকার শওকত আলীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিবেশ মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার হিসেবে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার থাকাকালীন তাঁর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি একজন সদালাপী, ভদ্র সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন।
উল্লেখ্য, কর্নেল (অবঃ) শওকত আলী আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















