নিজস্ব প্রতিবেদক
দেশের জন্য শওকত আলীর ভূমিকা অতুলনীয়: রাষ্ট্রপতি
ফাইল ছবি
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত শওকত আলী মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বলেন, “শওকত আলী বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে আজীবন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। তিনি একজন সামরিক অফিসার হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন তা অতুলনীয়।”
শওকত আলীর মৃত্যুতে দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা এবং সমাজসেবক হারালো উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার(১৬ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে শওকত আলী মারা যান। কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। গত ৫ নভেম্বর থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
স্ত্রী মাজেদা শওকত আলী, দুই ছেলে ফিরোজ শওকত আলী, খালেদ শওকত আলী ও এক মেয়ে মেরিনা শওকতসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শওকত আলী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















