ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:০৩, ১৬ নভেম্বর ২০২০

মাস্ক পরা নিশ্চিতে মাঠে নামছে মোবাইল কোর্ট

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সর্ব সাধারণের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে দুই-তিন দিনের মধ্যে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের এজেন্ডার বিষয়ে সচিব বলেন, ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর্থিক ব্যবস্থাকে পুরো ডিজিটালাইজেশন কার্যক্রমে নিতে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল' এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও তুরস্কে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল এসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ‘জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা’ খসড়া অনুমোদন পেয়েছে।

সচিব আরও বলেন, কোভিড-১৯ নিয়ে আরো সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খুব দ্রুত রাজধানীতে মাস্ক পরা নিয়ে নতুন করে অভিযান শুরু হচ্ছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়