নিজস্ব প্রতিবেদক
সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত হলেন শওকত আলী
সাবেক স্পীকার শওকত আলী
ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন জাতীয় বীর, সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলী।
সোমবার বিকেলে শহীদ মিনারে জাতির এই বীর সন্তানের প্রতি সর্বস্তরের জনগণ ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন। এরআগে, বিকেল ৪টায় শওকত আলীর মরদেহ শহীদ মিনারে আনা হয়। এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়।
গার্ড অব অনার শেষে শওকত আলীর মরদেহে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার।
এরপর আওয়ামী লীগ, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ইমারত শ্রমিক ইউনিয়ন, জাতীয় কবিতা পরিষদ, ঐক্য ন্যাপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ আরো অনেক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবেও অনেকেই শওকত আলীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শওকত আলীর মরদেহ নামাজে জানাজার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হন। ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে আসামি করা হয়েছিল। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















