নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার থেকে বাজারে কটন কাগজের ১০ টাকার নোট
ফাইল ছবি
মঙ্গলবার থেকে বাজারে আসছে শতভাগ কটন কাগজ ও নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকার নোট। সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নোট ছাড়ার তথ্যটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ১০ টাকার ব্যাংক নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে শতভাগ কটন কাগজের তৈরি। নোটটিতে নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন রয়েছে। গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নতুন এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বাম পাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে।
এছাড়া নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মিলিমিটার প্রশস্ত এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‘৳১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে, যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিক ভাবে অবস্থান করবে।
নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজ রং এ পরিবর্তিত হবে।
মঙ্গলবার নতুন এ নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















