ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ১৭ নভেম্বর ২০২০

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার রুহের মাগফেরাতের জন্য মঙ্গলবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনাও হচ্ছে।

গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা। সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইনিউজ/এসডিপি 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়