নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি মারা গেছেন
শেখ রাজিয়া নাসের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি শেখ রাজিয়া নাসের (৮৬) মারা গেছেন।
সোমবার রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেখ রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এবং খুলনা- ২ আসনে এমপি শেখ সালাউদ্দিন জুয়েল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মা।
গত ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে শেখ রাজিয়া নাসেরকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার লাইফ সাপোর্টে নেয়া হয়।
বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় তার দাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
জানা গেছে, আজ বাদ জোহর বনানী কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















