ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১৭ নভেম্বর ২০২০

করোনার কবলে ড. আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টকশোর খ্যাতিমান আলোচক ড. আসিফ নজরুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ার খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো।’ 

আসিফ নজরুল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি কলামিস্ট ও টিভি টকশোর আলোচক হিসেবে খ্যাতি অর্জন করেন।

১৯৬৬ সালের ১২ জানুয়ারি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন ডা. আসিফ নজরুল। ১৯৯৪ সালে পিএইচডি করতে লন্ডনে যান। সেখান থেকে ১৯৯৯ সালে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়