নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে ৬ হাজার কোটি টাকার প্রকল্প
ফাইল ছবি
ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-ব্রিজ-কালভার্ট সংস্কারের মাধ্যমে পল্লীসড়ক নেটওয়ার্ক ব্যবস্থা সংরক্ষণে সরকার পাঁচ হাজার ৯০৬ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। সভাশেষে পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম প্রকল্পের বিস্তারিত জানান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামোগুলো জলবায়ু সহনশীল টেকসই অবকাঠামো হিসেবে নির্মাণ করা হবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দ্রুত অর্থনৈতিক গতিশীলতা আনতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও গ্রাম সড়ক, ইউনিয়ন সড়ক ও উপজেলা সড়ক এবং ব্রিজ/কালভার্ট পুনর্বাসন/পুনর্নির্মিত হলে পল্লী অঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে পরিবহন খরচ কমাসহ জীবনমানের উন্নয়ন হবে।
প্রস্তাবে আরো বলা হয়, যোগাযোগ ব্যবস্থা তথা সড়ক নেটওয়ার্কের সুফল নিশ্চিত, কৃষি-অকৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ সামগ্রিকভাবে দারিদ্র্য বিমোচনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকল্পটি এ বছর শুরু হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে।
প্রকল্পের আওতায় উপজেলা সড়ক ২৩৮৮ দশমিক ৩৪ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ২২৭৪ দশমিক ৬৮ কিলোমিটার, গ্রাম সড়ক ১৫৩৪ দশমিক ৯৪ কিলোমিটার পুনর্নির্মাণ করা হবে।
আজকের একনেকের সভায় আরো তিনটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর দুটি সংশোধিত প্রকল্প।
একনেক সভায় অংশ নেন- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মো. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ সংশ্লিষ্ট সচিব ও সদস্যরা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















