ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:২৪, ১৭ নভেম্বর ২০২০

চালু হলো সিলেট-মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমবারের মতো সিলেট-মাস্কাট রুটে মঙ্গলবার থেকে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিএস-৩২৭ ফ্লাইটটি সিলেট থেকে ৮০ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে যাত্রা করে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে সিলেট-মাস্কাট রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।

এদিকে যাত্রা শুরু করার পূর্বে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমেদ ফিতা কেটে প্রথম সিলেট-মাস্কাট ফ্লাইটের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়