নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪১, ১৮ নভেম্বর ২০২০
প্রথম নারী ডেপুটি সিএজি পেল বাংলাদেশ
মনোয়ার হাবীব
বাংলাদেশের প্রথম নারী ‘উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (ডেপুটি সিএজি) সিনিয়র হিসেবে যোগদান করেছেন মনোয়ারা হাবীব।
মঙ্গলবার সিএজি’র কার্যালয়ে যোগদান করেন তিনি।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের এক অফিস আদেশে তাকে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে পদস্থাপন করা হয়।
এই ব্যাপারে মনোয়ারা হাবীব বলেন, প্রথম নারী হিসেবে ডেপুটি সিএজি (সিনিয়র) পদে যোগ দিতে পারার কারণে অবশ্যই ভালো লাগছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এ পদের জন্য সিএজি মহোদয় আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটি যেন আমি প্রমাণ করতে পারি বা সম্মান দেখাতে পারি, এটাই আমার আশা।
মনোয়ারা হাবীব বিসিএস ক্যাডারের ৮ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন।
ডেপুটি সিএজি হিসেবে যোগ দেয়ার আগে তিনি ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















