ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ১৮ নভেম্বর ২০২০

দেশে ফিরেছেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে ফিরেছেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি নাগরিক। বুধবার বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। বিশেষ ফ্লাইটে মোট ৮৯ জন যাত্রী ঢাকায় এসেছেন।

থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে ৮ দফায় ফিরিয়ে আনা হলো। ৮ দফায় থাইল্যান্ড থেকে ৩৮৯ জন বাংলাদেশিকে ফিরে আনা হয়। এছাড়া, থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরো দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়