ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১৯ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৮, ১৯ নভেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৩৬৪, মৃত্যু ৩০

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরো ২ হাজার ৩৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ভাইরাসটির সংক্রমণে ৩০ জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও ৫ জন নারী।

বর্তমানে দেশে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩০৫ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল  ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে।   

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এসকল তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৩১ টি নমুনা পরীক্ষা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ১ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জনে।     

আইনিউজ/এসডিপি    

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়