ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ১৯ নভেম্বর ২০২০

সূচকে উন্নতি হলেও ঘুষ লেনদেনে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশই

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

ঘুষ লেনদেনে বাংলাদেশ ১৬৬ নম্বরে। এর আগে ছিল ১৭৮তম অবস্থানে। সূচকে উন্নতি হলেও দক্ষিণ এশিয়ার মধ্যে ঘুষ লেনদেনে সবচেয়ে বেশি ঝুঁকি বাংলাদেশেই। 

যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী ব্যবসায়িক সংগঠন ট্রেস চলতি বছর ঘুষ লেনদেনের ঝুঁকি নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৯৪টি দেশ নিয়ে করা এ সংক্রান্ত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জারিপে দেখানো হয়, যেসব দেশে ঘুষের ঝুঁকি বেশি, তালিকায় সেসব দেশের পয়েন্টও বেশি। প্রত্যেক দেশের ঘুষের ঝুঁকি পরিমাপ করা হয়েছে চারটি ক্ষেত্র বিবেচনায়: সুযোগ, প্রতিবন্ধকতা, স্বচ্ছতা ও তদারকি।

প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আবার বেশ কিছু বিষয়। সুযোগ পরিমাপের জন্য রয়েছে তিনটি বিষয়-মিথস্ক্রিয়া, প্রত্যাশা ও সুবিধায়ন। ঘুষবিরোধী কার্যক্রম ও সামাজিক সচেতনতা পরিমাপ করা হয় প্রতিবন্ধকতা ক্ষেত্রটির আওতায়। স্বচ্ছতা পরিমাপ করা হয় প্রক্রিয়া ও স্বার্থের মাধ্যমে। আর তদারকির বিষয়টি মুক্ত গণমাধ্যম ও সুশীল সমাজের সক্রিয়তার ওপর নির্ভর করে।

জরিপে উঠে আসে, দক্ষিণ এশিয়ার ভেতরে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটার ৪৮ নম্বরে। তারপর ভারত ৭৭ নম্বরে। মালদ্বীপের অবস্থান ৮৫তম। শ্রীলঙ্কা ৮৭, নেপাল ১০৭, চীন ১২৬, পাকিস্তান ১৫৩ এবং আফগানিস্তান ১৭১ নম্বরে।

সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হচ্ছে উত্তর কোরিয়ায়। তালিকা অনুযায়ী, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ডে ঘুষের কারবার সবচেয়ে কম।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়