নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৫, ২০ নভেম্বর ২০২০
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ৩১ হাতবোমা উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
এ ঘটনায় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কাজ শুরু করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্তারিত এখন বলতে পারছি না। ডিসপোজাল ইউনিট ও ডিবির টিম কাজ করছে।
ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বলেন, বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নির্মাণাধীন এই ভবনে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















