ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ২০ নভেম্বর ২০২০

ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস সাময়িক বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আজ (শুক্রবার) দূতাবাসের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়।

কোরিয়া দূতাবাস এক নোটিশে জানায়, শুক্রবার দূতাবাসের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার লক্ষ্যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে।

এতে আরো জানানো হয়, দূতাবাস বন্ধ থাকলেও কোনো জরুরি প্রয়োজনে ই-মেইলে যোগাযোগ করা যাবে। ই-মেইল (consuldhaka@mofa.go.kr)।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়