নিজস্ব প্রতিবেদক
নয়া পল্টনে বাসে আগুন দেওয়ার মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ৩
ফাইল ছবি
রাজধানীর নয়া পল্টনে বাসে আগুন দেওয়ার মাস্টারমাইন্ডসহ তিনজন গ্রেপ্তার করা হয়েছে৷ সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ডিএমপি থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাত সাড়ে ১০টায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবেন ডিএমপির মতিঝিল জোনের ডিসি জামিল হাসান।
গত ১২ নভেম্বর সারা দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে পাঁচশ’ জনকে। আটক করা হয় বেশ কয়েকজনকে। আসামিদের বেশির ভাগ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
এসব মামলায় গত ১৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতা-কর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই ১২০ জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















