ঢাকা
আপডেট: ১২:৪৩, ২১ নভেম্বর ২০২০
গোল্ডেন মনির আটক, বাসা থেকে ৬শ` ভরি স্বর্ণ উদ্ধার
নিজ বাসায় র্যাবের অভিযানে আটক `গোল্ডেন মনির`
অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুর ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়েছে র্যাব।
শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে আটক করে র্যাব। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো শুরু করেছে র্যাব।এখনও অব্যাহত রয়েছে সেই অভিযান।
এই অভিযানের নেতৃত্বে রয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কয়েকটি বিলাস বহুল গাড়ি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালানো হচ্ছে। ছয় তলা বিশিষ্ট ভবনটির প্রতিটি ফ্লোরে অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়।
অভিযান শেষে অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে বলেও জানিয়েছে র্যাব।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















