আবহাওয়া ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ২১ নভেম্বর ২০২০
আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে
ফাইল ছবি
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আগামীকাল রোববার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। এরপর তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে।
গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে।
আজও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















