নিজস্ব প্রতিবেদক
ষড়যন্ত্র আর হত্যার জনক বিএনপি: কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার জনক বিএনপি। তারা সেটাই চর্চা করে চলেছে।
শনিবার সকালে সরকারি বাসভবন থেকে মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি’র দোতলা বাস সার্ভিস উদ্বোধনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী কাদের বলেন, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়।
সেতুমন্ত্রী আরো উল্লেখ করেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়।
তিনি বলেন, দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও একে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার, তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে।
আওয়ামী লীগ সমালোচনাকে ভয় পায় না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেয়ার সৎ সাহস রাখে।
অদক্ষ গাড়িচালক যেন কোনোভাবেই গাড়ির ড্রাইভিং সিটে না বসতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাসের চালকসহ সব স্টাফদের বাধ্যতামূলক নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















