নিজস্ব প্রতিবেদক
ভাসানীর কথা শুনলে দেশ ব্রুনাই হতো: জাফরুল্লাহ
সংগৃহীত ছবি
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা শুনলে দেশ আজকে এই পর্যায়ে থাকতো না বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, মাওলানা ভাসানীর চিন্তা চেতনা নিয়ে দেশ পরিচালনা করলে আরো উন্নতি হতো। তার (ভাসানী) কথা শুনলে এই দেশ সত্যিই ব্রুনাই হতো।
আজ (শনিবার) মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা ‘ভাসানী অনুসারী’ পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুরতাতে অপরিসীম।। উনি ভালো কাজ করছেন, করতে চান কিন্তু কেন যেন উনাকে আটকে দেয়া হয়। সত্যিকার পরিবর্তন হলে এই দেশ সুইজারল্যান্ড না হলেও ব্রুনাই হতো।
তিনি বলেন, গত পরশু দিন প্রধানন্ত্রী এন্টিবায়োটিকের বিপদের কথা বলেছেন। এটা অত্যন্ত সঠিক কথা। কিন্তু উনি কি কাজ করেছেন? তাহলে কি করতে হবে। ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেন সেইগুলোর অডিট করতে হবে। আজব আজব ওষুধ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জিকে শামীমকে ধরলেন। তাকে ভিআইপি মর্যাদা দিয়ে পিজি হাসপাতালে রাখলেন। তার বিচার কি হবে সেটি নিয়ে সাধারণ মানুষ জানতে চায়।
মুন্সিগঞ্জের সাবেক মেয়র অ্যাভোকেট, মুজিবুর রহমানের সভাপতিত্বত্বে ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, সাবেক ন্যাপ নেতা অধ্যাপক আবুল বাসার, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ইউনুছ মৃধা প্রমুখ।
সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রিপন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















