নিজস্ব প্রতিবেদক
পল্টনে গাড়িতে অগ্নিসংযোগ: একজনের দায় স্বীকার
ফাইল ছবি
রাজধানীর পল্টনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপরদিকে একই মামলায় গ্রেফতার যুবদলের দুই কর্মী লিয়ন হক (৩০) ও মো. আজাদকে (২৮) তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (২১ নভেম্বর) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ সময় পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অপরদিকে একই মামলায় লিয়ন ও আজাদকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার (২১ নভেম্বর) ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ১২ নভেম্বর রাজধানীর পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানা এলাকায় ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা করা হয়। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ৪টি মামলার তদন্ত করছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















