ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:০৮, ২২ নভেম্বর ২০২০

হলমার্কের ৩৮৩৪ শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক

ফাইল ছবি

ফাইল ছবি

হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখলের মালিক এখন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক।

রোববার (২২ নভেম্বর) ঢাকার অর্থ-ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখল বিষয়ে সনদপত্র প্রদান করেন।

সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হলমার্ক ফ্যাশনের এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। এরপর তারা সম্পত্তি বন্ধক দেননি।

পরবর্তীতে সুদসহ সেই ঋণের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। ঋণের টাকা পরিশোধ না করায় সোনালী ব্যাংক ২০১৮ সালে একটি মামলা দায়ের করে।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন জানান, হলমার্ক এমডি ও চেয়ারম্যান সোনলী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্কের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আজ আদালত হলমার্কের জমির ভোগ ও দখলের মালিকানার সদন সোনালী ব্যাংককে প্রদান করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়