ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:১৩, ২২ নভেম্বর ২০২০

মেরিন ড্রাইভ স্থানীয়দের জীবনযাপন বদলে দিচ্ছে: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার থেকে টেকনাফের ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভে বদলে গেছে কক্সবাজারের সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট।

রোববার কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটির সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে শুধু সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট বদলায়নি, সেখানকার স্থানীয়দের জীবনযাপনও বদলে দিচ্ছে। এরই মধ্যে মেরিন ড্রাইভকে ঘিরে মহাসড়ক সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে সরকার। রামু, ফতেখারকুল, মরিচ্যা জাতীয় মহাসড়কে উন্নয়ন কাজ চলমান রয়েছে। কক্সবাজার লিংকরোড় থেকে লাবনী মোড় পর্যন্ত চারলেনের মহাসড়কের কাজ শিগগিরই শেষ হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি রাজধানীতে সাতটি বাসে আগুন দেয়ার মধ্য দিয়ে বিএনপি আবারো জ্বালাও-পোড়াও এর রাজনীতি শুরু করেছে। অপরাজনীতির জন্য জনগণ বিএনপির আন্দোলনে সাড়া না দেয়ায় দলটির নেতাকর্মীরা হিংসা চরিতার্থ করতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সব দলের রয়েছে। কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে সরকার। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।

তিনি আরো বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিএনপি। অথচ ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে। মুখচ্ছবি কখনো মুখোশ দিয়ে ঢাকা যায় না। কথামালার চাতুরী দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না।

বিএনপির অবস্থান দ্বিমুখী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেকোনো নির্বাচনে পরাজিত হলেই সরকার ও নির্বাচন কমিশনের ওপর দোষ চাপিয়ে দেয়। আবার কোনো নির্বাচনে জয়ী হলেই বলে সরকার হস্তক্ষেপ হয়েছে, নতুবা বিএনপির প্রার্থী আরো বেশি ভোটে বিজয়ী হতে পারতো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়